ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে বড় আপডেট

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৫:৫৮:১৬
শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে বড় আপডেট

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতা সংক্রান্ত প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব একই দিন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

এরপর আগামী সপ্তাহে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল ঈদ উৎসব ভাতার প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাবে।

মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর জানান, ঈদ উৎসব ভাতা শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই হাতে পাবেন। এ বিষয়ে প্রস্তুতিমূলক কাজ চলমান রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে