ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

রাষ্ট্রপতি অপসারণে আইনি নোটিশ

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৫:৫৪:২১
রাষ্ট্রপতি অপসারণে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক : বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে ‘জুলাই’ প্রসঙ্গে মন্তব্যকে সাংবিধানিক শপথ ও দায়িত্বের পরিপন্থি দাবি করে এই নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে নোটিশটি প্রেরণ করেন।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য তার সাংবিধানিক শপথের পরিপন্থি। ফলে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে