ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শীর্ষ দশ  শেয়ারে ভর করে বাজারে প্রত্যাশার জোয়ার

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৪:৫৩:১৯
শীর্ষ দশ  শেয়ারে ভর করে বাজারে প্রত্যাশার জোয়ার

নিজস্ব প্রতিবেদক: আজ (২৬ ফেব্রুয়ারি’২৬) সূচক ও লেনদেনের ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে, যা বাজারের প্রতি বিনিয়াগকারীদের প্রত্যাশা বাড়িয়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক প্রায় ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৬০০ পয়েন্টে। সূচক উত্থানের নেতৃত্বে ছিল ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ১০টি হলো— ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, রবি আজিয়াটা, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এসিআই এবং যমুনা ব্যাংক। এই ১০ কোম্পানি আজ ডিএসইর সূচকে প্রায় ৩৩ পয়েন্ট যোগ করেছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক । আজ ডিএসইতে ব্যাংকটি প্রায় ১০ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৩.৬৩ শতাংশ বেড়ে ৪৫ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর ৪৪ টাকা ৫০ পয়সা থেকে ৪৬ টাকায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ৫ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মা। আজ ডিএসইতে ব্যাংকটি প্রায় ৬ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বা ৩.৮৭ শতাংশ বেড়ে ১৩১ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর ১২৭ টাকা থেকে ১৩২ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ২০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে সিটি ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটি ৩ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৮০ পয়সা বা ২.৪৮ শতাংশ বেড়ে ৩৩ টাকায় দাঁড়িয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর ৩২ টাকা ২০ পয়সা থেকে ৩৩ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ৫২ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য দুই কোম্পানির মধ্যে- ইস্টার্ন ব্যাংক প্রায় ৩ পয়েন্ট, রবি আজিয়াটা ২ পয়েন্টের বেশি, উত্তরা ব্যাংক ২ পয়েন্টের বেশি, ন্যাশনাল ব্যাংক ২ পয়েন্ট, আইএফআইসি ব্যাংক প্রায় ২ পয়েন্ট, এসিআই ১ পয়েন্টের বেশি এবং যমুনা ব্যাংক প্রায় ১ পয়েন্ট যোগ করেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে