ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় প্রায় দেড় ডজন প্রতিষ্ঠান

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৪:৩৫:০৮
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় প্রায় দেড় ডজন প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : আজ (২৬ ফেব্রুয়ারি) সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে ইতবাচক ধারায় সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৩৯টির, যার মধ্যে বিনিয়োগকারীদের কাছে ব্যাপক চাহিদায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় অবস্থান করছে প্রায় দেড় ডজন প্রতিষ্ঠান। আজ এই ১৯ প্রতিষ্ঠানে ক্রেতা থাকলেও বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- বিআইএফসি, ফ্যামিলিটেক্স, আইসিবি ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, নর্দার্ন জুট, এস আলম কোল্ড রোল্ড স্টিল, শাইনপুকুর সিরামিকস, বে-লিজিং, এমারেল্ড অয়েল, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, এপোলো ইস্পাত, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং এবং প্রিমিয়ার লিজিং।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে বিআইএফসি, ফ্যামিলিটেক্স, আইসিবি ইসলামিক ব্যাংক এবং ইউনিয়ন ক্যাপিটালের। কোম্পানিটি ৪টির মধ্যে বিআইএফসির ৫০ পয়সা বা ১০ শতাংশ, ফ্যামিলিটেক্সের ২০ পয়সা বা ১০ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৩০ পয়সা বা ১০ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ৫০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৫ টাকা ৫০ পয়সা, ২ টাকা ২০ পয়সায়, ৩ টাকা ৩০ পয়সা এবং ৫ টাকা ৫০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে নর্দার্ন জুটের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬ টাকা ৮০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সায়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ১ টাকা ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ, বে-লিজিংয়ের ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ১ টাকা ৪০ পয়সা বা ৯.৪০ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, এপোলো ইস্পাতের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২ টাকা ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ দর বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে