ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৭:৩৭:১৫
পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। সরকার মো. আলী হোসেন ফকিরকে নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে। এতদিন তিনি অতিরিক্ত আইজিপি পদে থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধানের দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির মাধ্যমে তাকে পুলিশের সর্বোচ্চ পদে বসানো হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাৎক্ষণিক কার্যকারিতার ভিত্তিতে তাকে আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। বাগেরহাট জেলার এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন উচ্চপদে ব্যাপক রদবদল শুরু হয়। সেই প্রেক্ষাপটে ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান বাহারুল আলম। তিনি ২০২০ সালে অবসরে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দায়িত্বে ফেরেন। তার চুক্তির মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।

তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে অব্যাহতি দিয়ে মো. আলী হোসেন ফকিরকে নতুন আইজিপি হিসেবে দায়িত্ব দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে