ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৬:০২:৫৫
প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের অংশ হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে—

মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস) — রাজনৈতিক উপদেষ্টা

নজরুল ইসলাম খান — রাজনৈতিক উপদেষ্টা

রুহুল কবীর রিজভী আহমেদ — রাজনৈতিক উপদেষ্টা

মো. ইসমাইল জবিউল্লাহ — জনপ্রশাসন মন্ত্রণালয়

রাশেদ আল মাহমুদ তিতুমীর — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের দায়িত্ব হলো—

হুমায়ুন কবির — পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম — প্রতিরক্ষা মন্ত্রণালয়

জাহেদ উর রহমান — পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি

মাহদী আমিন — শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

রেহান আসিফ আসাদ — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

নতুন সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে এসব উপদেষ্টা নিজ নিজ দপ্তরে প্রধানমন্ত্রীর সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে