ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশের আকাশপথে ভারতকে নিষেধাজ্ঞা

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৪:২৬:২৭
বাংলাদেশের আকাশপথে ভারতকে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করেছে। কারণ, সংস্থাটি দীর্ঘদিন ধরে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বকেয়া ‘ওভারফ্লাইট চার্জ’ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে স্পাইসজেটের বিভিন্ন রুটের ফ্লাইটের সময় ও দূরত্ব বেড়ে গেছে, পাশাপাশি জ্বালানি খরচ ও পরিচালন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটগুলোতে। সাধারণত বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলে সময় ও জ্বালানি উভয়ই সাশ্রয় হয়। এখন বিকল্প পথ ব্যবহার করতে হওয়ায় প্রতিটি ফ্লাইটে আগের তুলনায় অনেক বেশি সময় ও খরচ লাগছে।

অর্থনৈতিক সংকটে থাকা স্পাইসজেটের জন্য এই পদক্ষেপ নতুন এক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকের হিসাব অনুযায়ী, সংস্থাটি ইতিমধ্যে ২৬৯.২৭ কোটি রুপি নিট লোকসান সহ্য করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ পথ ঘুরে ফ্লাইট পরিচালনা করায় লোকসানের বোঝা আরও ভারী হবে, এবং আকাশসীমা ব্যবহার না পাওয়া পর্যন্ত পূর্বাঞ্চলীয় রুটে স্বাভাবিক ফ্লাইট চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে