ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১১:৪২:৪৭
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এপিএসসিএল বন্ডের।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে এপিএসসিএল বন্ডের শেয়ার দর কমেছে ১৮.৫১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২ হাজার ৩৭৫ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৫ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪৩৯ টাকা ৫০ পয়সা বা ১৮.৫১ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৫২ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৬ টাকা ৪০ পয়সা বা ১২.২৮ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে ১০.৭১ শতাংশ দর কমে স্থান নিয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩০ পয়সা বা ১০.৭১ শতাংশ।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে মাইডাস ফাইন্যান্সের ৯.৩৮ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৯.০৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৮৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৮.৫৩ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭.৮৯ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৭.৫০ শতাংশ এবং এসজেএলবি পারপেচ্যুয়াল বন্ডের ৭.৩৫ শতাংশ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে