ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১১:৪২:০৩
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৬৮ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৯৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫৫ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ঢাকা ব্যাংক। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ২৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮০ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের ২৪ কোটি ৭৭ লাখ টাকা (২.৩৬ শতাংশ), এশিয়াটিক ল্যাবেরিটরিজের ১৯ কোটি ৭৯ লাখ টাকা (১.৮৯ শতাংশ), রবি আজিয়াটার ১৮ কোটি ৮ লাখ টাকা (১.৭২ শতাংশ), মুন্নু ফেব্রিক্সের ১৭ কোটি ৯২ লাখ টাকা (১.৭১ শতাংশ), ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ৪১ লাখ টাকা (১.৬৬ শতাংশ), বিএসসির ১৫ কোটি ৮০ লাখ টাকা (১.৫১ শতাংশ) এবং কে অ্যান্ড কিউ’র ১৫ কোটি ২৯ লাখ টাকার (১.৪৬ শতাংশ)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে