ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

গাড়ি নিয়ে তারেক রহমানের চমকপ্রদ সিদ্ধান্ত

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৯:১১:৪৭
গাড়ি নিয়ে তারেক রহমানের চমকপ্রদ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের গাড়িতে চলাফেরার সিদ্ধান্ত নিয়েছেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজস্ব চালক ও নিজের কেনা জ্বালানি ব্যবহার করবেন।

আজকের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলানগর পরিদর্শন করেছেন নিজের টয়োটা গাড়িতে, এবং সচিবালয়ে ফেরার সময়ও একই গাড়ি ব্যবহার করেছেন। যানজট কমানোর জন্য তার গাড়িবহরের সংখ্যা ১৩–১৪টি থেকে চারটি পর্যন্ত কমানো হয়েছে।

প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর প্রথম দিনে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি সফরের সময় তার গাড়িতে পতাকা থাকবে।

এছাড়া প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার জন্য, যাতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হয়। রাজধানীর প্রধান যাত্রাপথে পুলিশের পোশাকধারী অবস্থানের নিয়মও স্থগিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে