ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আজই দেখা গেল রমজানের নতুন চাঁদ

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৯:০৫:১৯
আজই দেখা গেল রমজানের নতুন চাঁদ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও সমাগত হলো পবিত্র রমজান মাস।

বাংলাদেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজানের নতুন চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা রোজা শুরু করবেন। আজ বুধবার রাতেই এশার নামাজের পর সারা দেশের মসজিদে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এবং শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে প্রথম রোজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে