ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

কন্টিনিন্স ইন্স্যুরেন্সে নতুন সিইও নিয়োগ

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৬:৪৬:৪৯
কন্টিনিন্স ইন্স্যুরেন্সে নতুন সিইও নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মো. আমিনুর রহমানকে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগ ২৯ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা Insurance Development and Regulatory Authority of Bangladesh (আইডিআরএ) ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর নতুন সিইওর দায়িত্ব পালন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, নতুন নেতৃত্বের মাধ্যমে কোম্পানির কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে