ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৬:৪১:১৪
মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: আজ (১৮ ফেব্রুয়ারি’২৬) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে সূচক ও লেনদেন কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। আজ বুধবার ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩২ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর ৩ টাকা বা ৪.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২ টাকা ২০ পয়সায়। আর শেয়ারটির দর ৬২ টাকা থেকে ৭০ টাকা ৪০ পয়সায় উঠানামা করে।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ২১ কোটি ৮৫ লাখ ২ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ৯০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ২৩৯ টাকা ৮০ পয়সা থেকে ২৫৯ টাকা ৭০ পয়সায় উঠানামা করে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৯ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ১.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। আর শেয়ারটির দর ৩৭০ টাকা থেকে ৩৭৭ টাকা ৯০ পয়সায় উঠানামা করে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে