ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাবেক প্রেসসচিবের পথেই হাঁটলেন সাবেক উপ প্রেসসচিব

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৫:০২:১৫
সাবেক প্রেসসচিবের পথেই হাঁটলেন সাবেক উপ প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার নতুন চাকরিতে যোগ দিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

আজাদ মজুমদার লিখেছেন,"আমি নতুন ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’–এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করি।"

উল্লেখ্য, দেশেও নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়। এছাড়া প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে সাবেক প্রেসসচিব শফিকুল আলম ‘দ্য ডেইলি ওয়াদা’–এর সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব নিয়েছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে