ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সদ্য সাবেক প্রেস সচিব শফিকুল আলমের নতুন চাকরি

২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১৪:৪৫:২০
সদ্য সাবেক প্রেস সচিব শফিকুল আলমের নতুন চাকরি

নিজস্ব প্রতিবেদক: সদ্য সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নতুন চাকরিতে যোগ দিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,"আমি ‘দ্য ডেইলি ওয়াদা’ পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করি।" উল্লেখ্য, সম্প্রতি শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণের মাধ্যমে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দেশের নতুন প্রধানমন্ত্রী বুধবার সচিবালয়ে প্রথম দিন কাজ শুরু করেন। সেখানে তিনি মধ্যাহ্নভোজের পর বিকেলে মন্ত্রিসভার বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন। নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে