ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সংসদ সদস্যদের দুই শপথপত্রে যা লেখা ছিল

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৫:০০:৩২
সংসদ সদস্যদের দুই শপথপত্রে যা লেখা ছিল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সরকারি দল বিএনপির এমপিরা সোমবার একটি শপথ গ্রহণ করেছেন। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের এমপিরাও তাদের শপথের সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুসারে (তৃতীয় তফসিলের ৫ অনুচ্ছেদ) সংসদ সদস্যদের শপথপত্র বা ঘোষণাপত্রে লেখা থাকে, “আমি সংসদ-সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব; এবং সংসদ-সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।”

এছাড়া, জুলাই জাতীয় সংবিধানের (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী (৮ অনুচ্ছেদ, তফসিল-১), সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ ফরমে লেখা থাকে, “আমি ... (নাম) সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব; এবং পরিষদ-সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না।”

শপথের মাধ্যমে নির্বাচিত সদস্যরা তাদের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি আনুগত্য এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপি ও জামায়াতের এই পদক্ষেপ নতুন সংসদের কার্যক্রম শুরু করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে