ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সংসদ সদস্য না হয়েও মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৪:৫৮:২৭
সংসদ সদস্য না হয়েও মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে মোট ৪৯ জন এমপি শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়া এই তালিকায় সংসদ সদস্য না হলেও টেকনোক্র্যাট কোটা অনুযায়ী দুইজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন। আজ বিকেলে তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির কার্যালয়ে শপথ গ্রহণ করবেন। এর আগে, সকালে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

টেকনোক্র্যাট পূর্ণমন্ত্রীর মধ্যে রয়েছেন খলিলুর রহমান এবং আমিনুর রশিদ হাজী ইয়াসিন। খলিলুর রহমান পূর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অধীনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং বিএনপি সরকারের পররাষ্ট্র মন্ত্রীর পদে দায়িত্ব পেতে পারেন বলে তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, আমিনুর রশিদ হাজী ইয়াসিন বিএনপি চেয়ারপাসনের একজন উপদেষ্টা এবং তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তা এখনও নিশ্চিত নয়।

প্রতিমন্ত্রীর মধ্যে টেকনোক্র্যাট হিসেবে আছেন আমিনুল হক, যিনি ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। এই তালিকায় মোট ৪৯ জনের মধ্যে ৪৬ জন সংসদ সদস্য, বাকি তিনজন টেকনোক্র্যাট। শপথ গ্রহণের পর মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা এবং দফতর বণ্টনের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে