ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

১৭ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৪:৪৬:৩৪
১৭ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সুরবিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এবি ব্যাংক পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৯.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এর শেয়ার দর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং ৮.৩৩ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ৮.১৬ শতাংশ, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস ৮.০৩ শতাংশ, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) ৭.৭৫ শতাংশ, এসিআই লিমিটেড ৭.৭১ শতাংশ এবং যৌথভাবে ফারইস্ট ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং ৭.৬৯ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে