ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

শপথ নিলেন রুমিন ফারহানা কিন্তু সংবিধান সংস্কার পরিষদে না!

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১২:৫৪:০১
শপথ নিলেন রুমিন ফারহানা কিন্তু সংবিধান সংস্কার পরিষদে না!

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে নির্বাচনে বিজয়ী হন। শপথের পর, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠকে অংশ নেন।

সেই বৈঠকে আলোচনা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সংসদে দলের নেতৃত্ব ও প্রশাসনিক দিকনির্দেশনার বিষয়ে। ২১২টি আসনে জয়ের পর তারেক রহমান সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

শপথের পর বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা। অনুষ্ঠান শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা ও জয়ের পরিপ্রেক্ষিতে, আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম সংসদ অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, প্রধান বিরোধী দলের ভূমিকায় ৬৮টি আসন নিয়ে সংসদে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামীর সদস্যরা, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হচ্ছেন ডা. শফিকুর রহমান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে