ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিএনপি এমপির ৬২% ঋণগ্রস্ত, জামায়াতের ১৫%!

২০২৬ ফেব্রুয়ারি ১৬ ১৩:৫৫:৪০
বিএনপি এমপির ৬২% ঋণগ্রস্ত, জামায়াতের ১৫%!

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট ঋণ বা দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৫৬ কোটি টাকা, যা গত চারটি সংসদের তুলনায় সর্বোচ্চ। এই তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংগঠনের প্রতিবেদন অনুযায়ী, নতুন সংসদের বিএনপির সংসদ সদস্যদের মধ্যে ৬২.০২ শতাংশ এবং জামায়াতের ১৫.৯৪ শতাংশ এমপি ঋণগ্রস্ত। পূর্ববর্তী সংসদে এই হার ছিল: নবম সংসদে ৫৩.৬৮%, দশম সংসদে ৫৬.০১%, একাদশ সংসদে ৫১.৩০% এবং দ্বাদশ সংসদে ৫২%। বর্তমানে ত্রয়োদশ সংসদে মোট ঋণগ্রস্ত সদস্যের হার কিছুটা কমে ৪৯.৮৩%।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচিত এমপিদের ৬৭.৩৪% বার্ষিক আয়ের পরিমাণ ১০ লাখ টাকার বেশি। মোট ৪৮ জন এমপি কোটি টাকার বেশি আয় করেন।

টিআইবির পর্যবেক্ষণে দেখা গেছে, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রায় ৯৯% কোনো না কোনোভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। লঙ্ঘনের মধ্যে রয়েছে প্রচারণা সামগ্রীর তথ্যবিহীন ব্যবহার, যানবাহন ও মশাল মিছিল, প্রতিপক্ষের পোস্টার বা ব্যানার ধ্বংস করা এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া।

বৃহৎ দলভিত্তিক পর্যবেক্ষণে দেখা গেছে, বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এ ধরনের লঙ্ঘনের প্রবণতা লক্ষ্য করা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে