ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাপ্তাহিক মার্কেট মুভারে নতুন চার কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১৫:৪৭:০৮
সাপ্তাহিক মার্কেট মুভারে নতুন চার কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৮-১২ ফেব্রুয়ারি’২৬) সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ১৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০০ পয়েন্টে।

আর সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৯১৪ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৭৮৭ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা কম। বাজারের এমন পরিস্থিতিতে ডিএসইর সাপ্তাহিক লেনদেনে বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ৪ কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ঢাকা ব্যাংক, মুন্নু ফেব্রিক্স, কে অ্যান্ড কিউ এবং বাংলাদেশ শিপিং কপোরেশন।

বিদায়ী সপ্তাহে কোম্পানি ৪টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে ঢাকা ব্যাংকের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৪৪ কোটি ১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৩০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৩ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু ফেব্রিক্সের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৩৬ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৯০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২২ টাকা ৩০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে কে অ্যান্ড কিউ এর। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৩৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৮৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বশেষ দর ছিল ৪৩২ টাকা ৭০ পয়সা।

সপ্তাহজুড়ে ডিএসইতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মোট ৩৪ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৮১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বশেষ দর ছিল ১১৪ টাকা ৩০ পয়সা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে