ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১৫:০৩:৪৭
সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এবং বে-লিজিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৫২ পয়সা ।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯ টাকা ৩৫ পয়সা।

আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১১ টাকা ৮৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ২০ টাকা ১০ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১১ টাকা ২৭ পয়সা।

বে-লিজিং

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (সেপ্টেম্বর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৬৭ পয়সা ।

অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জান্য়ুারি’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৫৫ পয়সা।

আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৭০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৪২ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ২৮ টাকা ৫৫ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে