ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

৫০৫ ভোট পেয়ে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১২:৫৩:১৬
৫০৫ ভোট পেয়ে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিরল একটি ঘটনা ঘটেছে। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছেলের কাছে জামানত হারিয়েছেন বাবা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক পৃথক দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ছেলে বিপুল ভোটে বিজয়ী হলেও বাবা মাত্র ৫০৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোট ভোটের আটভাগের এক ভাগের কম পায়, তবে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই কারণে আবদুল মালেকের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ফলাফলে প্রধান প্রার্থীদের ভোট:

আব্দুল হান্নান মাসউদ (শাপলা প্রতীক, এনসিপি) – ৯১,৮৯৯ ভোট

মাহবুবের রহমান শামীম (বিএনপি) – ৬৪,০২১ ভোট

ফজলুল আজিম (হরিণ প্রতীক, স্বতন্ত্র) – ৪,৭৮৩ ভোট

তানভীর উদ্দিন রাজিব (ফুটবল প্রতীক) – ৩,৭৬৪ ভোট

মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ (হাতপাখা প্রতীক) – ২,১৭৯ ভোট

মোহাম্মদ আবদুল মোতালেব (তারা প্রতীক) – ১,২৩৯ ভোট

এটিএম নাবী উল্যাহ (লাঙ্গল প্রতীক) – ২৮০ ভোট

মোহাম্মদ আজহার উদ্দিন (ট্রাক প্রতীক) – ১৯১ ভোট

মোহাম্মদ আবুল হোসেন (ছাতা প্রতীক) – ৮৬ ভোট

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৯,১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১,৭৪,৩৩২। বাতিল ভোটের সংখ্যা ৫,৩৬৭। ভোটদানের হার ৫১.৪০ শতাংশ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলার ইউএনও মো. আলাউদ্দিন জানান, শাপলা, কলি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ছাড়া আরও আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি জানান, হাতিয়ায় নির্বাচন সাধারণত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

“বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া নানা দিক থেকে বঞ্চিত। আশা করি সবাই মিলে এই জনপদকে আলোকিত করবে,” মন্তব্য করেছেন তিনি।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে