ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

চাঁদাবাজির ঘটনায় জনতার রোষ – ভিডিও ভাইরাল

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১২:৩৪:৩৪
চাঁদাবাজির ঘটনায় জনতার রোষ – ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় নির্বাচনের ঠিক পরের দিন যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বাইপাইল–আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় জনতার বাধার মুখে পড়েন অভিযুক্তরা। এক জনকে আটক করে জনতা গণধোলাই দেয়। ঘটনাটি ভিডিওতে ধরা পড়ে এবং তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কয়েকজন যুবক নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে বাস থামিয়ে চাঁদা দাবি করেন। বিশেষ করে বিএনপি–এর কর্মী হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠে। সোহাগ পরিবহনের একটি বাসে টাকা নেওয়ার সময় চালক ও হেলপাররা প্রতিবাদ করলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে বাসের যাত্রীরা নেমে এসে তাদের ধাওয়া দেন। অভিযুক্তদের মধ্যে কয়েকজন পালিয়ে যান, কিন্তু একজনকে আটক করে মারধর করা হয়।

আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। থানার ওসি রুবেল হাওলাদার জানান, “ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এলাকার বিএনপি নেতারাও তাদের চেনেন না।”

ভিডিও ভাইরালহওয়ায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পুলিশ ফুটেজ দেখে চাঁদাবাজদের শনাক্ত করার চেষ্টা চালাবে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে