ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

আ. লীগ অফিসের তালা খুলে বিএনপি ভুল কাজ করেননি

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১২:০৬:৫৫
আ. লীগ অফিসের তালা খুলে বিএনপি ভুল কাজ করেননি

নিজস্ব প্রতিবেদক : মাসুদ কামাল বলেছেন, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দিয়ে বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান কোনো ভুল কাজ করেননি। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে তিনি এই মন্তব্য করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, “এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে না। উনি এমন কিছু করেননি যা আইন অমান্য করে। আমার বিবেচনায়, তিনি ভালো কাজ করছেন।”

তালা খুলে দেওয়ার বিরোধিতা করা এক নেতার উদ্দেশে মাসুদ কামাল বলেন, “আপনাদের শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন—বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদে থাকলে, বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না।”

মাসুদ কামাল আরও বলেন, “রাজনীতি আপনি করেন জাসাস; তা জামায়াতের কাছ থেকে নয়, আপনার নেতার কাছ থেকে শিখুন। দেশকে এগিয়ে নিতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রতিহিংসা আরও প্রতিহিংসার জন্ম দেয়।”

তিনি সতর্ক করে উল্লেখ করেন, “যে ভুল আওয়ামী লীগ করেছিল এবং যার কারণে দলটি আজকের পরিস্থিতিতে পড়েছে, সেই ভুলের দিকে আপনারা যেন দৃষ্টি না দেন। বিশাল নেতারা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।”

শেষে মাসুদ কামাল তারেক রহমান ও আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জাতিকে ঐক্যবদ্ধ করার যে আকাঙ্ক্ষা আমি আপনাদের মধ্যে দেখেছি, সেটি আমাকে আশাবাদী করছে।”

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে