ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ধানের শীষের জোয়ারে এনসিপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ২১:০৬:১৮
ধানের শীষের জোয়ারে এনসিপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একমাত্র প্রতিনিধি প্রীতম দাস। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, তিনি মোট বৈধ ভোটের মাত্র ১ দশমিক ৭৫ শতাংশ সংগ্রহ করতে পেরেছেন, যার ফলে আইন অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, এই আসনে মোট ২ লাখ ৬১ হাজার ৬৯৬টি বৈধ ভোট জমা পড়েছিল। এর মধ্যে প্রীতম দাস নিজের ঝুলিতে ভরতে পেরেছেন মাত্র ৪ হাজার ৫৬৩ ভোট। নির্বাচনী বিধি অনুযায়ী, জামানত ফিরে পেতে হলে একজন প্রার্থীকে মোট বৈধ ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ বা আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়, যা অর্জনে প্রীতম দাস একেবারেই ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে, ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে এই আসনে বেসরকারিভাবে বড় জয় নিশ্চিত করেছেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করা বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। বিজয়ী প্রার্থীর সঙ্গে বাকিদের ভোটের ব্যবধান ছিল আকাশচুম্বী।

প্রীতম দাস ছাড়াও এই আসনে আরও দুজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আবুল হাসান মই প্রতীক নিয়ে পেয়েছেন ৯৮১ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী জরিপ হোসেন লাঙ্গল প্রতীকে সংগ্রহ করেছেন মাত্র ৯২৪ ভোট। নূন্যতম জনসমর্থন প্রমানে ব্যর্থ হওয়ায় তাদেরও জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হয়ে যাচ্ছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে