ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নিজের ভবিষ্যত ঘোষণা করলেন তাসনিম জারা

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১৯:১০:১৪
নিজের ভবিষ্যত ঘোষণা করলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হননি। বিএনপির হাবিবুর রশিদ ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে আসনটি জিতে যান, আর তাসনিম জারা ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় হন। তবে পরাজয় মেনে নিয়ে তিনি গঠনমূলক রাজনৈতিক ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি নির্বাচনের পরবর্তী পরিকল্পনা এবং ভাবনা শেয়ার করেন।

তাসনিম জারা স্ট্যাটাসে বলেন, জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপি ও ঢাকা-৯ আসনের জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছি। তিনি জানান, জনগণের স্বার্থে গঠনমূলক শক্তি হিসেবে কাজ চালাবেন এবং ক্ষতিকর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। নির্বাচনী প্রচারণায় নারীদের অংশগ্রহণকে বিশেষভাবে উল্লেখ করে তিনি ভবিষ্যতে আরও বেশি করে নারীদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, তার ভলান্টিয়াররা পরিচ্ছন্ন রাজনীতির হৃদস্পন্দন, যারা সাধারণ মানুষের রাজনৈতিক সক্রিয়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাসনিম জারা যুক্তরাজ্যে না ফিরে এই মাটিতেই থাকবেন এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে কাজ চালাবেন। তিনি বলেন, পরিচ্ছন্ন প্রচারণায় মানুষের মন জয় করা সম্ভব এবং ঢাকা-৯ ও দেশের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা হবে।

তার স্ট্যাটাসে বিশেষভাবে জুলাইয়ের অকুতোভয় যোদ্ধাদের ত্যাগের প্রশংসা করা হয়েছে এবং নির্বাচন কমিশন ও অধ্যাপক ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ভূয়সী প্রশংসা করা হয়েছে। ৪৪ হাজারের বেশি ভোটকে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, মানুষের চাওয়া পরিচ্ছন্ন রাজনীতি বজায় রাখতে আরও শক্তিশালী সংগঠন গড়ে তুলবেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে