ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সারজিস আলমের

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১৫:৪৪:৫০
অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গত প্রায় এক মাসে দেশের ৩০টিরও বেশি স্থানে বিএনপির নেতাকর্মীরা তাদের দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, এসব হামলা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না; নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর করা হয়েছে। অনেককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সারজিস আলম প্রশ্ন তোলেন, বিএনপি এখনো কি পুরোনো ধারার প্রতিহিংসার রাজনীতি চালিয়ে যেতে চায়? বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চান এবং পুরোনো নেতিবাচক রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসার প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, “ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা অতি উৎসাহী হয়ে এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাদের সংযত হওয়া উচিত।” অতীত থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান তিনি। পোস্টের শেষাংশে সতর্ক করে বলেন, “মনে রাখবেন, এক মাসে শোধ যায় না।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টে হাজারো প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার দেখা গেছে।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সংযত আচরণ এবং সংলাপের পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে