ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হেভিওয়েট প্রার্থীর ‘ভরাডুবি’– বাজেয়াপ্ত জামানত

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১৩:২৯:৩৭
হেভিওয়েট প্রার্থীর ‘ভরাডুবি’– বাজেয়াপ্ত জামানত

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও হেভিওয়েট প্রার্থী মাহমুদুর রহমান মান্না শোচনীয় পরাজয় ভোগ করেছেন এবং জামানতও হারিয়েছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের অন্তত ১২.৫% ভোট পেতে হবে। এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২,৪২,১৫৯। তাই জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ৩০,২৬৯ ভোট। কিন্তু মাহমুদুর রহমান মান্না পেয়েছেন মাত্র ৩,৪০৪ ভোট। ফলে তার জমা দেওয়া ৫০,০০০ টাকার জামানত বাজেয়াপ্ত হবে।

ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের মীর শাহে আলম ১,৪৫,০২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী পেয়েছেন ৯৩,৫৪৮ ভোট। বাকি পাঁচ প্রার্থী সকলেই জামানত হারিয়েছেন। এর মধ্যে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ মাত্র ৪২৮ ভোট পেয়েছেন।

এক সময়ের তুখোড় ছাত্রনেতা এবং জাতীয় রাজনীতির পরিচিত মুখ মাহমুদুর রহমান মান্নার এই ফলাফল রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনী বিশ্লেষণে দেখা গেছে, ভোটাররা প্রধানত বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ ছিলেন, যার ফলে তৃতীয় স্থানে থাকা মান্নার ভোটের হার ১.৫% এর নিচে নেমেছে।

এর আগে মাহমুদুর রহমান মান্না চারটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে