ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

গোপালগঞ্জে চমকপ্রদ ফল, এক রাতেই বদলে গেল সমীকরণ

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১০:২৮:৪১
গোপালগঞ্জে চমকপ্রদ ফল, এক রাতেই বদলে গেল সমীকরণ

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের সবগুলোতেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ)

ধানের শীষ প্রতীকে বিএনপির সেলিমুজ্জামান মোল্লা ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া (ট্রাক প্রতীক) পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।এ আসনে ১৯৯৬ সালের জুন থেকে টানা ছয়বার এমপি ছিলেন ফারুক খান।

গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ)

বিএনপির কেএম বাবর ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এমএইচ খান মঞ্জু (হরিণ প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।এ আসনে ১৯৮৬ সাল থেকে আটবার এমপি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)

বিএনপির এসএম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

এ আসনে ১৯৯১ সাল থেকে সাতবার এমপি ছিলেন শেখ হাসিনা।ফলাফলের মাধ্যমে গোপালগঞ্জ জেলার তিনটি আসনেই বিএনপির পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে