ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এক আসনে একই সঙ্গে জামানত হারালেন ৩ প্রার্থী

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১০:১৬:২২
এক আসনে একই সঙ্গে জামানত হারালেন ৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে তিন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বোয়ালখালীর সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান ফারুক ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ পেয়েছেন ২ হাজার ৯০৬ ভোট, যা মোট প্রদত্ত ভোটের মাত্র শূন্য দশমিক ৫২ শতাংশ।ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম পেয়েছেন ১ হাজার ১৮৮ ভোট।ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক পেয়েছেন ৮৭০ ভোট।

নির্বাচন কমিশন (ইসি) এর পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

এই আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ১৩৪টি। জামানত রক্ষা করতে হলে একজন প্রার্থীকে ন্যূনতম ২০ হাজার ৪৯০টির বেশি ভোট পেতে হতো। সে হিসাবে উল্লিখিত তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

আসনটিতে ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। বাকি দুটি আসনে জয় পেয়েছেন জামায়াতের প্রার্থীরা।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে