ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হার মেনেও চমক! মাঝরাতে প্রতিদ্বন্দ্বীর বাসায় হাজির সারজিস

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ০৯:৪৯:১০
হার মেনেও চমক! মাঝরাতে প্রতিদ্বন্দ্বীর বাসায় হাজির সারজিস

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপির বিজয়ী প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে শুভেচ্ছা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি সরাসরি গিয়ে নওশাদ জমিরকে অভিনন্দন জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, পঞ্চগড়-১ আসনে তারা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলাফলে তিনি এগিয়ে থাকায় তাকে সম্মান জানানো উচিত বলেই মনে করেন তিনি।

তার ভাষ্য, “আমাদের জায়গা থেকে রেসপেক্ট এবং সৎ সাহস থাকা উচিত। তিনি যদি এক ভোটেও এগিয়ে থাকেন, আমাদের সেই সম্মান দেখানো উচিত। সেই জায়গা থেকেই আমি নিজে থেকে এসেছি, তার খুশির সময়ে পাশে থাকতে।”

তিনি আরও বলেন, এনসিপি ইতিবাচক ও গঠনমূলক যেকোনো কাজে সহযোগিতা করবে। একইভাবে যৌক্তিক বিষয়ে তাদের দলও সহযোগিতা পাবে বলে আশা প্রকাশ করেন।

সারজিস আলম বলেন, পঞ্চগড় একটি পিছিয়ে থাকা জেলা। রাজনৈতিক সম্পর্ক আরও সুন্দর করা গেলে জেলার উন্নয়নে তা সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে