ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

গণভোটে ‘না’ জয়ী চার আসন

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ০৯:৪২:১৭
গণভোটে ‘না’ জয়ী চার আসন

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত চারটি আসনে ‘না’ ভোট জয়ী হয়েছে। এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফল শিট অনুযায়ী, ‘না’ জয়ী আসনগুলো হলো—বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-১৩।

তবে চূড়ান্ত ফল প্রকাশের আগে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আসনভিত্তিক ফলাফল

বান্দরবান

‘হ্যাঁ’ ভোট: ৭১,৪১৭

‘না’ ভোট: ৯০,১৫৬

মোট ভোটার: ৩,১৫,৪২২

চট্টগ্রাম-১৩

‘হ্যাঁ’ ভোট: ৮০,৫৮০

‘না’ ভোট: ১,২৪,৬২৯

মোট ভোটার: ৩,৯৫,২৪৬

রাঙামাটি

‘হ্যাঁ’ ভোট: ৭১,৬৯৯

‘না’ ভোট: ১,৭৯,৮০৫

মোট ভোটার: ৫,০৯,২৬৭

খাগড়াছড়ি

‘হ্যাঁ’ ভোট: ১,৪৪,৩৫৫

‘না’ ভোট: ১,৫৫,৯৪২

মোট ভোটার: ৫,৫৪,১১৩

ইসির তথ্য অনুযায়ী, উল্লিখিত চার আসনেই ‘না’ ভোট ‘হ্যাঁ’ ভোটের চেয়ে বেশি পাওয়া গেছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে