ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

৩টি আসনের ফল ঘোষণা স্থগিত

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ০৯:২৩:১৪
৩টি আসনের ফল ঘোষণা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ সম্পন্ন হলেও তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জারি করা পৃথক তিনটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।স্থগিত থাকা আসনগুলো হলো—শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪।

চট্টগ্রাম-৪

ইসির চিঠিতে বলা হয়, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্ধৃত)-এর ৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী নির্বাচনী এলাকা-২৮১ চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা থাকায় ফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

চট্টগ্রাম-২

সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্ধৃত)-এর ৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী নির্বাচনী এলাকা-২৭৯ চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন।

কিন্তু মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে জানিয়েছে ইসি।

শেরপুর-২

সিপিএলএ নং ৪৪২/২০২৬ (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ হতে উদ্ধৃত)-এর ৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী নির্বাচনী এলাকা-১৪৪ শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন।

তবে তার নির্বাচনের চূড়ান্ত ফলাফল আপিল বিভাগের চূড়ান্ত আদেশের ওপর নির্ভরশীল হবে বলে সিদ্ধান্ত দিয়েছে ইসি।চিঠিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে