ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ০১:০৯:৪১
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ।

১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশের পর দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রিক্সা প্রতীকের খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট।

অর্থাৎ, তিন হাজারের বেশি ভোটের ব্যবধানে বহুল আলোচিত এই আসনে জয় নিশ্চিত করেন ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ফলাফল নিয়ে উৎকণ্ঠা দেখা যায়। বিভিন্ন কেন্দ্রের ফল প্রকাশের সময় দু’জনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়।

তবে শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন ববি হাজ্জাজ।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে