ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৭:০০:৩২
হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার নিশ্চিত করেছেন, পিবিআইয়ের তদন্ত রিপোর্ট পাওয়ার পরই আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, হিরো আলম সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করেন। হিরো আলম এই অভিযোগ অস্বীকার করলে মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পিবিআই তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে।

আদালত অভিযোগটি আমলে নিয়ে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে