ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

২০২৬ ফেব্রুয়ারি ১০ ১৬:৫৮:৩২
নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের সম্পদের বিবরণ প্রকাশ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, গত দেড় বছরে তার সম্পদে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, শুধু ব্যাংক অ্যাকাউন্টে ৯ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।

ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি জানান, বর্তমানে তার মালিকানায় আগের মতো তিনটি ফ্ল্যাট রয়েছে। তার স্ত্রীর নামে রয়েছে একটি ফ্ল্যাট, এবং কৃষিজমি পরিমাণও অপরিবর্তিত।

ব্যাংক হিসাব অনুযায়ী, তার একমাত্র অ্যাকাউন্টে বর্তমানে ১ কোটি ২৩ লাখ টাকা জমা আছে। গত বছরের জানুয়ারিতে একই অ্যাকাউন্টে জমা ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। এই বৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, শ্যালক পূর্বে নেওয়া ৭ লাখ ৫০ হাজার টাকা ঋণ পরিশোধ করেছেন, এবং তার বড় ভাই রমজান মাসে দরিদ্রদের জন্য ২,৫০০ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা সাময়িকভাবে অ্যাকাউন্টে যুক্ত হয়েছে।

শফিকুল আলম আরও জানিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ এসেছে দীর্ঘদিন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিতে কাজ করার সুবাদে প্রাপ্ত গ্র্যাচুইটি থেকে। তিনি ২০০৫ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এএফপিতে কর্মরত ছিলেন।

গত জানুয়ারিতে প্রকাশিত বিবরণ অনুযায়ী, ঢাকার শাহীনবাগে তার একটি ফ্ল্যাট, দনিয়ায় বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত একটি ফ্ল্যাট, এবং ময়মনসিংহে নিজ ও স্ত্রীর নামে একটি করে অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া তার মাগুরার গ্রামের ৪০ শতক কৃষিজমি আছে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে