ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

যাত্রীদের জন্য জরুরি তথ্য— বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১১:১৮:৫২
যাত্রীদের জন্য জরুরি তথ্য— বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার), সারা দেশে দূরপাল্লার বাস চলাচল হবে। তবে ভোটের দিন (১২ ফেব্রুয়ারি) বাস চলাচলে কোনো সরকারি নিষেধাজ্ঞা থাকছে না।

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “১১ ফেব্রুয়ারি বাস চলবে। তবে ওই দিনের টিকিটের চাহিদা খুব বেশি নেই। ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য চাপ বেশি।”

ভোটের দিন বাস চলাচল সংক্রান্ত প্রশ্নে তিনি জানান, “১২ ফেব্রুয়ারি বাস চলাচলে কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই। তবে অধিকাংশ কর্মী ভোটের জন্য ছুটি নিয়েছেন। তাই অনেক সার্ভিস বন্ধ থাকতে পারে। ভোট শেষে রাতের মধ্যে সার্ভিস পুনরায় চালু হতে পারে।”

এর আগে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত সারা দেশে ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করেছে।

একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংক্রান্ত কাজে কিছু শিথিলতা থাকবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন ও স্থানীয় পর্যায়ের যান চলাচল প্রজ্ঞাপনে শিথিলতার আওতায় থাকবে।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে