ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

হাসনাত আব্দুল্লাহর আসনে জটিল সমীকরণ

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৬:৪৬:১৪
হাসনাত আব্দুল্লাহর আসনে জটিল সমীকরণ

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা বাতিল হওয়ায় কিছুটা স্থির হওয়া রাজনৈতিক পরিস্থিতি আবার চাঙা হয়েছে। বিএনপির সমর্থন পাওয়ায় গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন এখন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জয়ের সমীকরণ বদলাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীরা হলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ: আবদুল করিম (হাতপাখা প্রতীক), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ: ইরফানুল হক সরকার (আপেল প্রতীক), গণঅধিকার পরিষদ: জসিম উদ্দিন (ট্রাক প্রতীক)।

খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, “বিএনপির কোনো প্রার্থী না থাকায় কেন্দ্র থেকে নির্দেশনা অনুযায়ী আমরা গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন করছি। দেবিদ্বারবাসীর কাছে ট্রাক প্রতীকের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”

বিএনপির নেতারা ইতোমধ্যেই জসিম উদ্দিনের পক্ষে প্রচারণা শুরু করেছেন। তারা মাশিকারা এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।

দেবিদ্বার পৌর এলাকার বিএনপি সমর্থক আলী আহাম্মদ বলেন, “বিএনপির সব গ্রুপ ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে হাসনাত আবদুল্লাহ চাপে পড়তে পারেন।” তবে, বাতিল হওয়া প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গণঅধিকার পরিষদের পক্ষে প্রচারে নামবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে