ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ট্রেডিং সিস্টেমের বাইরে শেয়ার হস্তান্তরে সম্মতি

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৬:৩০:৫৮
ট্রেডিং সিস্টেমের বাইরে শেয়ার হস্তান্তরে সম্মতি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস পিএলসির ৩০ লাখ শেয়ার ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তরের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির একজন পরিচালক নিলোফার ইমাম (হস্তান্তরকারী) তাঁর মালিকানাধীন মোট ৩০ লাখ শেয়ার সিটি ব্যাংক পিএলসির (গ্রহীতা) অনুকূলে হস্তান্তর করবেন। এই শেয়ার হস্তান্তরটি ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে এবং এটি উপহার (Gift) হিসেবে নয়।

ডিএসইর (লিস্টিং) প্রবিধিমালা, ২০১৫-এর ৪৭(১)(ডি) ধারা এবং প্রযোজ্য অন্যান্য আইনের আলোকে এই শেয়ার হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়ে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তর সম্পন্ন করতে হবে।

ডিএসই জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই শেয়ার স্থানান্তরের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে