ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মহানবীর হিজরতের উদাহরণে মেয়র মামদানি

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১৬:২৬:৪৪
মহানবীর হিজরতের উদাহরণে মেয়র মামদানি

নিজস্ব প্রতিবেদক : অভিবাসন প্রশ্নে মানবিকতা, সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে অবস্থান তুলে ধরতে ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হিজরতের ঘটনা উল্লেখ করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক আন্তধর্মীয় প্রাতরাশ সভায় বক্তব্যে মামদানি বলেন, ইসলাম এমন একটি ধর্ম, যার ভিত্তিতেই রয়েছে অভিবাসনের গল্প। তিনি ইসলামকে “একটি অভিবাসনের কাহিনির ওপর প্রতিষ্ঠিত ধর্ম” হিসেবে উল্লেখ করেন।

মেয়র বলেন, হিজরতের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিপীড়নের মুখে মক্কা ত্যাগ করে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। এই ইতিহাস মানবিকতা, সহানুভূতি এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।

বক্তব্যে নিউইয়র্ক সিটি প্রশাসনের অভিবাসীবান্ধব একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও জানান মামদানি। তিনি বলেন, সিটি সম্পত্তিতে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম সীমিত করতে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

নতুন আদেশ অনুযায়ী, বিচারিক ওয়ারেন্ট ছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) নিউইয়র্ক সিটির কোনো সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না।

মামদানি বলেন, এই সিদ্ধান্ত অভিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করবে। এর ফলে অভিবাসন অবস্থান নির্বিশেষে সব নিউইয়র্কবাসী ভয়মুক্তভাবে শিশু যত্নসহ প্রয়োজনীয় সামাজিক সেবা গ্রহণ করতে পারবেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে