ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

তরুণীকে ঘরবন্দি করে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ১২:২৭:৩৩
তরুণীকে ঘরবন্দি করে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার

নিজস্ব প্রতিবেদক : ভারতের কলকাতায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার শমীক অধিকারী এক তরুণীকে বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আদালত তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লিপুর আদালতে শমীককে পেশ করা হলে সরকারি কৌঁসুলি জানান, অভিযুক্ত ওই তরুণীকে দিনের পর দিন বন্দি রেখে অমানবিক নির্যাতন চালিয়েছেন। প্রতিবাদ করলে তাকে মারধর করা হতো। আদালতে জানা যায়, ভুক্তভোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন, চোখের নিচে কালশিটে দাগও রয়েছে।

অভিযুক্তের আইনজীবী দাবি করেন, শমীকের সঙ্গে ওই তরুণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং যদি কোনো শারীরিক সম্পর্কও থাকে, তা উভয়ের সম্মতিতে হয়েছে। তবে আদালত ভুক্তভোগীর শরীরে আঘাতের প্রমাণ পাওয়ায় শমীকের জামিন আবেদন খারিজ করে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি বেহালা থানায় তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ২ ফেব্রুয়ারি বন্ধুত্বের সূত্রে তিনি শমীকের বাড়িতে যান, যেখানে রাত সাড়ে ৯টা থেকে পরদিন বিকেল ৫টা পর্যন্ত প্রায় ২০ ঘণ্টা জোরপূর্বক আটকে রাখা হয়। এই সময়ে মারধর, ঘুষি মারা, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শমীক অধিকারী সামাজিক মাধ্যমে পরিচিত মুখ; ফেসবুকে প্রায় ৩২ হাজার এবং ইনস্টাগ্রামে এক হাজারের বেশি অনুসারী রয়েছেন। অভিযোগ প্রকাশের পর নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, তবে অভিযুক্তের পক্ষ থেকে এখনও কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখযোগ্যভাবে, শমীক রাজ্য সরকারের কট্টর সমালোচক হিসেবেও পরিচিত। অতীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি একাধিক ভিডিও ও পোস্টে বিতর্কে জড়িয়েছিলেন। তার গ্রেপ্তারের পর ঘটনাটি রাজনৈতিক রঙ ধরতে শুরু করেছে। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেছেন, সমালোচকদের কণ্ঠরোধের উদ্দেশ্যে মামলা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি বর্তমানে বিচারাধীন এবং তদন্ত চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে