ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

এপস্টেইন ফাইল দেখে যে সতর্কবার্তা দিলেন শায়খ আহমদুল্লাহ

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১৬:২২:৪৩
এপস্টেইন ফাইল দেখে যে সতর্কবার্তা দিলেন শায়খ আহমদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : ইসলামি স্কলার শায়খ আহমদুল্লাহ যুক্তরাষ্ট্রের আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত তথাকথিত ‘এপস্টেইন ফাইল’ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, কোরআন ও হাদিসে কেন বারবার শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে এবং তার ধোঁকা থেকে বেঁচে থাকার ব্যাপারে সতর্ক করা হয়েছে—এপস্টেইনের ঘটনা সেই বাস্তবতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শায়খ আহমদুল্লাহ।

পোস্টে তিনি উল্লেখ করেন, শয়তানের অন্যতম প্রধান হাতিয়ার হলো যৌনতা। ইসলাম শুধু যিনা বা ব্যভিচারকেই নিষিদ্ধ করেনি; বরং যিনার ধারে-কাছেও যেতে কঠোরভাবে বারণ করেছে। কারণ, যৌন অপবিত্রতার মাধ্যমে শয়তান মানুষের ঈমান ও নৈতিকতাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়।

শায়খ আহমদুল্লাহ আরও বলেন, এপস্টেইনের পাশবিক যৌনাচার ও বিচিত্র ধরনের অমানবিক কর্মকাণ্ড মূলত শয়তানতুষ্টি ও শয়তানি উপাসনা-আরাধনারই একটি ভয়াবহ রূপ। এ ধরনের কর্মকাণ্ড মানুষের বিবেক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।

তিনি বলেন, মহান আল্লাহ যে সব কাজকে শয়তানতুষ্টির কারণ হিসেবে চিহ্নিত করেছেন, সেসব পথ থেকে মানুষকে দূরে রাখতেই কোরআন ও হাদিসে বারবার সতর্ক করা হয়েছে। এপস্টেইনের ঘটনাবলি সেই সতর্কবার্তার বাস্তব প্রমাণ হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে।

পোস্টের মাধ্যমে শায়খ আহমদুল্লাহ সমাজকে নৈতিক অবক্ষয়, যৌন অপরাধ ও শয়তানের ধোঁকা থেকে বাঁচতে আত্মসংযম, ঈমান ও আল্লাহভীতির পথে ফিরে আসার আহ্বান জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে