ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১৫:১২:৫১
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। যার প্রেক্ষিতে বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। আলোচ্য চার দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স-এর দর বেড়েছে ৪৭.৪৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৫৯ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৭ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৮ পয়সা।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৫৭ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৪ পয়সা। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২৭ পয়সা বা ৪৭.৩৭ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে ৪১.৯৪ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে ফাস ফাইন্যান্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৬২ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৮ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৬ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে পিপলস লিজিং (পিএলএফএসএল)-এর ৪০.৩২ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪০ শতাংশ, আল আরাফা ইসলামী ব্যাংকের ৩৭.৬৯ শতাংশ, বিআইএফসি-এর ২৯.৪১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৮.৩৬ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২৮.৩৬ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের ২৬.৬৭ শতাংশ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে