ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১৫:১২:২৩
সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। যার প্রেক্ষিতে বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। আলোচ্য চার দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ২১.৫৪ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৬ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৪০ পয়সা।

পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৪০ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯০ পয়সা। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৫৬ শতাংশ।

সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৮ টাকা ২০ পয়সা। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.৩৯ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮.০৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ৭.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৭.৪১ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৬.৩২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ এবং মেঘনা ইন্স্যুরেন্সের ৬.২১ শতাংশ দর কমেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে