ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১৫:১১:৩৯
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। যার প্রেক্ষিতে বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। আলোচ্য চার দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকার, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.২০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাব। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৩৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০৫ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ইসলামী ব্যাংক। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৯ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৯ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ডোমিনেজ স্টিলের প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৮ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা, সিটি ব্যাংকের ১৬ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা, ফাইন ফুডসের ১৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১২ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে