ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

কড়াইল বস্তিতে বিএনপির দারুণ উপহার

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১৪:৫৬:৪৭
কড়াইল বস্তিতে বিএনপির দারুণ উপহার

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে ফ্রি ওয়াই-ফাই সার্ভিস চালু করেছে বিএনপি। বুধবার (৬ ফেব্রুয়ারি) দলের যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির এই উদ্যোগের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ূন কবির বলেন, “এই প্রকল্পের মাধ্যমে কড়াইল বস্তির হাজারো মানুষ বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা পাবেন। পরবর্তীতে ধাপে ধাপে ঢাকা-১৭ আসনের অন্যান্য এলাকায়ও এই সেবা সম্প্রসারিত করা হবে।”

তিনি আরও জানান, এই উদ্যোগের সঙ্গে রাজনৈতিক প্রভাবও রয়েছে। তিনি বলেন, “এই এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তারেক রহমান নির্বাচিত হলে এলাকার জীবনমান ও সেবার মানও উন্নত হবে।”

একই সঙ্গে হুমায়ূন কবির জনগণকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিএনপির এই উদ্যোগে কড়াইল বস্তির সাধারণ মানুষও উৎসাহিত হয়েছেন। তারা মনে করছেন, ফ্রি ওয়াই-ফাই সেবা শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা এনে দেবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে