ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

যমুনার সামনে সরকারি চাকরিজীবী–পুলিশ সংঘর্ষ

২০২৬ ফেব্রুয়ারি ০৬ ১৩:০৭:৩৩
যমুনার সামনে সরকারি চাকরিজীবী–পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ দেখা দিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর সংঘর্ষ শুরু হয়। পুলিশ আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রাখার জন্য টিয়ার গ্যাস, জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

এর আগে সকালে সরকারি চাকরিজীবীরা ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন।

বেলা ১১টার দিকে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা রাজপথ ছাড়বেন না।

সরকারি কর্মচারীরা অভিযোগ করেছেন, বিগত সময়ে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে-কমিশন গঠন করা হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তাদের সঙ্গে অবিচার করা হয়েছে বলেও দাবি করেন তারা।

বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও যমুনা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে