ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বড় আপডেট

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১২:২৪:০২
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বড় আপডেট

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সম্পন্ন হওয়ার পর অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আবুল কালাম আজাদ মজুমদার সাম্প্রতিক কিছু অপপ্রচারের কড়া জবাব দেন। তিনি বলেন, নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে বলে যারা প্রচারণা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। তিনি এই ধরনের দাবিকে ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন।

উপ-প্রেস সচিব তার স্ট্যাটাসে উল্লেখ করেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে জনমনে সংশয় ও অনিশ্চয়তা তৈরির চেষ্টা করছে। এখন যখন স্পষ্ট হয়ে যাচ্ছে যে নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হচ্ছে, তখন তারা নতুন করে ‘ষড়যন্ত্রতত্ত্ব’ সামনে আনছে। এই ধরনের অপপ্রচার মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি কৌশল।

আবুল কালাম আজাদ মজুমদার দুঃখ প্রকাশ করে বলেন, এই ধরনের ভিত্তিহীন প্রচারণায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন। তবে তিনি আশ্বস্ত করে বলেন যে, বর্তমান সরকারের কোনো রাজনৈতিক বা ক্ষমতাকেন্দ্রিক লক্ষ্য নেই। সরকারের একমাত্র লক্ষ্য একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া এবং নির্বাচিতদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে