ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সেনাবাহিনীর পর এবার ব্যাংক কর্মকর্তা; বিতর্কিত ভিডিও ফাঁস

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১১:০১:৫৬
সেনাবাহিনীর পর এবার ব্যাংক কর্মকর্তা; বিতর্কিত ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী স ম খালিদুজ্জামান আবারও আলোচনায়। সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তর্কের রেশ কাটতে না কাটতেই এবার ব্যাংক কর্মকর্তাকে শারীরিকভাবে হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে খালিদুজ্জামান ও তার সহযোগীদের মারমুখী অবস্থানে দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এক্সিম ব্যাংকের একটি শাখায় খালিদুজ্জামান তার সহযোগীদের নিয়ে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি ব্যাংক কর্মকর্তাদের দিকে তেড়ে যান এবং ব্যাংক ব্যবস্থাপককে শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিরা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন এবং অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।

অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়; এটি গত বছরের ১৭ আগস্টের ঘটনা। তবে বুধবার (৪ ফেব্রুয়ারি) এটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে অভিযুক্ত স ম খালিদুজ্জামানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার খালিদুজ্জামানের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, গানম্যানসহ ক্যান্টনমেন্ট এলাকার ভেতর দিয়ে যাওয়ার সময় দায়িত্বরত সেনাসদস্যরা তাকে বাধা দিলে তিনি তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পর পর দুই দিনে দুটি ভিন্ন ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে